পাখি ওড়ে পায়রা ওড়ে মেঘ উড়ে যায় দুরে ।
মন উড়ে যায় নি:সীমতায় মহালয়ার সুরে।
আসবে দেবী পুস্প রথে, ওই দেখা যায় সাদা
মেঘের পারে রথের রশি, - ওই এলো অন্নদা ।
দেবী কোথায় দেবী কোথায় -ছুটছে প্রশ্নবান
ভূভারতে জন্ম তোমার ধরনী-সন্তান ।
এসো দেবী, বসো দেবী, কয়েকটা দিন থাকো ।
আর্যা ছেড়ে নামটি তোমার কৃষ্ণকলি রাখো ।
No comments:
Post a Comment